অগ্নিকাণ্ড কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে, ঘটনাস্থলে দমকল

কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। কী করে আগুন তা এখনও স্পষ্ট নয়।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির সময়ে হঠাৎ করে দেখা যায় বিদ্যুৎকেন্দ্রের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।

বৃহস্পতিবার তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর টারবাইনে বাজ পড়ে আগুন লেগে যায়। ওই সময়ে ওই ইউনিটে একাধিক কর্মী কর্মরত ছিলেন। সঙ্গে সঙ্গে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকল আগুন নেবানোর চেষ্টা করে। পরে তমলুক ফায়ার স্টেশন থেকে যায় আরও দু’টি ইঞ্জিন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত এক কর্মী। তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *